প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

রূপগঞ্জে উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে মশক নিধন, আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতা এবং একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ অক্টোবর রবিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন। তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নিয়মিত অফিস প্রাঙ্গণ পরিষ্কার রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল ও আল-আমিন। এছাড়াও বক্তব্য রাখেন হিসাব রক্ষক সুলতান মাহমুদ, কমিউনিটি অর্গানাইজার জুবায়ের হোসেন, কার্য-সহকারী আনিসুজ্জামান, আলতাফ মাহমুদ ও মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে ছিলেন অফিস সহায়ক মোঃ হানিফ সহ প্রকৌশলী কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, কেবল সরকারি উদ্যোগেই মশক নিধন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রত্যেকের নিজ নিজ কর্মক্ষেত্র ও বাসস্থান পরিচ্ছন্ন রাখা। উদ্বোধনী সভা শেষে একযোগে মশক নিধনের অংশ হিসেবে উপজেলা কমপ্লেক্সের চারপাশের ঝোপঝাড়, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সবশেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv